• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

জাতীয় ওলামা পার্টির নতুন আহবায়ক কমিটি গঠন

প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২ ৯:৪৮
আপডেট: বুধবার, ২ মার্চ, ২০২২ ৯:৪৮

36985

জাতীয় ওলামা পার্টির নতুন আহবায়ক কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট

জাতীয় ওলামা পার্টির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পাটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশক্রমে আজ বুধবার এ কমিটি অনুমোদন দেন। জাতীয় পার্টির দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মাওলানা ড.মুহম্মাদ ইরফান বিন তোরাব আলীকে আহ্বায়ক এবং মাওলানা এস এম আল জুবায়েরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে ক্বারী হাবিবুল্লাহ বেলালী ও মুফতি ইমাদ উদ্দিনকে উপদেষ্টা করা হয়েছে। এছাড়া মাওলানা খলিলুর রহমান সিদ্দিকীকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে।

কমিটির অন্যান্য যুগ্ম আহবায়করা হলেন- মাও. মুফতি ফিরোজ শাহ, মাও. এরশাদ উল্লাহ আকমল, মাও. আব্দুর রব, মাও. মুফতি হারুন অর রশীদ, মাও. মুফতী রহমত উল্লাহ, মাও. মুফতী নাজমুল হুদা সারোয়ার, মাও. মুফতী আলামিন, মাও. মুফতী এম এ সালাম, মাও. মুফতী ওলি উল্লাহ্, মাও. মুফতী হারুনুর রশীদ, মাও. মুজিবুর রহমান সরকার, মাও. ওমর ফারুক, মাও. এমরানুল হক, মাও. শফি উল্লাহ জিহাদী, মাও. এনামুল হক, আলহাজ্ব হাফেজ ক্বারী ইসারুহুল্লাহ আসিফ, মাও. আব্দুল বাতেন ও সদস্য এইচ কে এম নুরুল্লাহ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com