• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জাপানের কাছে বিএনপির চিঠি লেখা দেশদ্রোহিতার সামিল: তথ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৯
আপডেট: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৯

 

জাপান সরকারের কাছে বিএনপির চিঠি পাঠানো বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ ধরনের চিঠি বিদেশি রাষ্ট্রের কাছে লেখা জাতি ও দেশের জন্য শুধু অমঙ্গলজনক নয়, এটি দেশদ্রোহিতার সামিল।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এ সমস্ত চিঠির কথা অস্বীকার করেছেন। পরে আবার স্বীকারও করেছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলমকে অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। কারণ সে অনেক ভোট পেয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, তাকে এলাকার বিপুল সংখ্যক মানুষ সমর্থন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো অনেক কিছু বলেন। তাই সে কি বলল না বলল তাতে কিছু আসে যায় না। তবে আমি হিরো আলমকে অভিনন্দন জানাই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম