• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

জাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ৭:০৯
আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ৭:০৯

 

জাবি প্রতিনিধি

কেন্দ্রীয় ছাত্রদলের নবঘোষিত কমিটিকে অভিনন্দন জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের করা মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় তিন ছাত্রদল নেতার আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরী গেইট) থেকে মিছিলটি শুরু হয়ে মীর মশাররফ হোসেন হলের গেইটে পৌঁছালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ কর্মী নাঈমসহ কয়েক জন মিছিলে হামলা চালায়।

এ হামলায় ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক ও মুরাদ হোসেন আহত হওয়ার পাশাপাশি ছাত্রদল নেতা শফিকুল ইসলামকে মেরে মীর মশাররফ হোসেন হল গেইটের বাইরে ফেলে রাখার অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা।

এ বিষয়ে শাখা ছাত্রদলের শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক বলেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করতে ঘোষিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে শুভেচ্ছা জানাতে আমরা জাবি ছাত্রদল ডেইরি গেইট থেকে মিছিল করে মীর মোশাররফ হোসেন হলের গেইটে আসলে ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমাদের উপর অর্তকিত হামলা করে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। নাইমুল হাসান কৌশিক মুরাদ হোসেন গুরুতর আহত হয় এবং শফিকুল ইসলামকে ছাত্রলীগ হলে ধরে নিয়ে যায়।

এ সময় মিছিলটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, সেলিম রেজা, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, যুবায়ের আল মাহমুদ, রাজিব আহম্মেদ, এম আর মুরাদ, রাজু, আলামীন, রাজন মিয়া, শাফায়াত হোসেন, শরিফ হোসেন, রিফাত, নাইমসহ ।

এ অভিযোগে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ছাত্রদলের কিছু নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী সিএন্ডবি এলাকায় বাসে আগুন দিতে যাওয়ার খবর পেয়ে শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী বাধা দিতে গেলে ছাত্রদলের কর্মীরাই ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর ইট, পাথর ছুঁড়ে হামলা চালায়। এতে আমাদের দুজন কর্মী আহত হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম