• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জামায়াতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদা মিতু

প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ১২:১৪
আপডেট: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ১২:১৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। এ কারণে মঙ্গলবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনি।

একই সঙ্গে ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিয়েছেন তিনি। এছাড়া জামায়াতের নির্বাচনি প্রচারে থাকার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু নিজেই এ কথা জানিয়েছেন।

পোস্টে ডা. মাহমুদা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঁঠালিয়া-রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকতে চেয়েছেন তাদেরকে আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইল। আমি ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লার প্রচারে ঝালকাঠি-১-এ থাকব।’

জামায়াতের পক্ষে ভোট চেয়ে তিনি লিখেছেন, ‘আপনারা যারা আমার সঙ্গে প্রচারে থাকতে চেয়েছিলেন আমাকে ভাত খাওয়াতে চেয়েছিলেন, সে সুযোগ এখনো আছে। আমি ইনশাআল্লাহ পুরো সময় মাঠে থাকব। ঝালকাঠি-১ আসনের গণমানুষের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম