• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

জুলাই শহীদদের স্মরণে ‘প্রেট্রিয়টস অব বাংলাদেশ’ এ জুলাই স্প্রীট এর দোয়া মাহফিল

প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫ ১:৩৩
আপডেট: বুধবার, ২ জুলাই, ২০২৫ ১:৩৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেন জ্যাকশন হাইটস প্রেট্রিয়টস অব বাংলাদেশ এ জুলাই স্প্রীট।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায় যুক্তরাষ্ট্রের জ্যাকশন হাইটস এলাকায় স্থানীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক দোয়ার আয়োজন করা হয়।

এসময় প্রবাসী নেতৃবৃন্দ বলেন, আমরা লক্ষ লক্ষ প্রবাসীরা বিশ্বের কাছে বাংলাদেশ কে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চাই। আমরা বৈষম্য চাই না। আমরা প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা অগণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই না। আমরা ফ্যাসিবাদের দোসরদের ক্ষমতায় আর দেখতে চাই। আমরা প্রবাসীরা ভারতীয় আগ্রাসন মুক্ত একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই।

তারা বলেন, আমরা আবারো বলতে চাই, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশ-বিদেশের সকল বাংলাদেশী জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা প্রবাসীরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক আবদুস সবুর, এশিয়া মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাষ্ট্র শাখা) এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া, উদয়ন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো. জাবেদ, জাকির হাওলাদার, দেলওয়ার হোসেন শিপন, প্রেট্রিয়টস অব বাংলাদেশ এ জুলাই স্প্রীট এর চেয়ারম্যান আবদুল কাদের, ভাইস চেয়ারম্যান হাসান সিদ্দিক, এমডি মনিরুল ইসলাম মনির প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম