• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝিনাইদহে ৩২টি গাঁজার গাছসহ ১ জনকে গ্রেফতার করেছেন র্যাব- ৬

প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ ৪:৩৫
আপডেট: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ ৪:৩৫

 

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ৩২টি গাঁজার গাছ সহ কালু শেখকে গ্রেফতার করেছেন র্যা ব- ৬। সোমবার গভীর রাতে উপজেলার তালসার গ্রামের মাঠ থেকে এ গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।কালু শেখ ওই গ্রামের ভদু মন্ডলের জামাই। সে কোটচাঁদপুর পৌর শহরের আর্দশপাড়ার মৃত দাউদ শেখের ছেলে। কালু তালসার গ্রামের মনিরুল ইসলামের জমি লিজ নিয়ে কলার চাষ করার নাম করে গোপনে গাঁজা চাষ করে আসছিল।র্যািব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ আহসান জানান, গোপন সংবাদেন ভিত্তিতে তারা জানতে পারেন কোটচাঁদপুরের তালসার গ্রামের পূর্ব পাড়া মাঠে মনিরুল ইসলামের জমিতে গাঁজা চাষ করছে। এ সংবাদে সোমবার রাতে অভিযান পরিচারনা করা হয়। এ সময় ওই জমি থেকে ৩২ টি গাঁজার গাছ সহ কালু শেখ কে গ্রেফতার করে র্যা ব। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, গাঁজা গাছসহ একজনকে থানায় দিয়ে গেছে র্যা ব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কালু শেখ। এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম