• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

টাকার দাম আরও কমল

প্রকাশ: বুধবার, ১৩ জুলাই, ২০২২ ১:২৬
আপডেট: বুধবার, ১৩ জুলাই, ২০২২ ১:২৬

 

স্টাফ করেসপন্ডেন্ট

মার্কিন ডলারের দাম আরও ৫০ পয়সা বেড়েছে। বুধবার আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা দরে, যা আগের দিন ছিল ৯৩ টাকা ৪৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া আমদানির জন্য গ্রাহকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার বিক্রি করছে ৯৪ টাকা করে, যা গত এক সপ্তাহ ধরে ৯৩ টাকা ৫০ পয়সায় বিক্রি করেছিল। সে হিসাবে আন্তঃব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ডলার রেটের ব্যবধান ৫ পয়সা।

অপরদিকে ডলারের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য বৈদেশিক মুদ্রার দরও বেড়েছে।

এদিকে ঈদের পর আমদানি ব্যয় মেটানোর চাপ বাড়ায় আজকেও কেন্দ্রীয় ব্যাংক বাজারে বড় অঙ্কের ডলার বিক্রি করেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম