• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

টাঙ্গাইলে বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ৬

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ২:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ২:৩৬

 

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনের কাছে একতা প‌রিবহনের এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রিয়ে মাইক্রোবাসের ওপর উঠে পড়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

বৃহস্প‌তিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার‌ দিকে এ দুর্ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষের সহকা‌রী সি‌কিউ‌রি‌টি অ্যান্ড সেফ‌টি ম‌্যানেজার মো. র‌ফিকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা প‌রিবহ‌নের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে। এতে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঢাকাগামী লেন থে‌কে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত‌্যু হয়েছে।

তিনি আরও জানান, এখনও উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের বি‌ভিন্ন ক্লি‌নিকসহ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম