• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

টাঙ্গাইল-৪: বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ১:১৬
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ১:১৬

 

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
টাঙ্গাইল-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের মনোনয়ন বাতিল চেয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুকে প্রার্থী ঘোষণার দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সল্লা এলাকায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে মহাসড়কের একটি অংশে অবস্থান নিয়ে প্রায় কিছু সময় যান চলাচল ব্যাহত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সহ-সভাপতি মজনু মিয়া, সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। তাদের দাবি, কালিহাতী আসনে দীর্ঘদিন মাঠে থাকা নেতা বেনজির আহমেদ টিটুকেই মনোনয়ন দেওয়া উচিত। তারা আরও অভিযোগ করেন, বর্তমান ঘোষিত প্রার্থী লুৎফর রহমান মতিন স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নন এবং দলের ত্যাগী নেতাদের ওপর উপেক্ষার মনোভাব তৈরি হয়েছে।

বক্তারা কেন্দ্রীয় বিএনপির প্রতি দাবি জানান, দ্রুত প্রার্থী পরিবর্তন করে বেনজির আহমেদ টিটুকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ মিনিট গাড়ি চলাচল বন্ধ ছিল এ সময়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম