• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ঠাকুরগাঁওয়ে মন্দির ভাঙচুর: তদন্তে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫৫
আপডেট: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫৫

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ও পাড়িয়া ইউনিয়নের ১২টি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর ও মন্দিরে হামলার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। আজ (৮ ফেব্রুয়ারি) বুধবার সকাল ৮ টায় তারা বিমানযোগে সৈয়দুপর গিয়ে সেখান থেকে ঠাকুরগাঁওয়ে যাবেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান। এর আগে,গত ৪ ফেব্রুয়ারি (শনিবার) রাতে ১২ মন্দিরে হামলা চালানো হয়। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ ঘটনায় সারাদেশে প্রতিবাদ শুরু হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি আলোচনায় আসে। একই দিন দলের মহাসচিব মির্জা ফখরুল বিবৃতিতে অভিযোগ করেন, ‘ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মন্দির ও প্রতিমা ভাংচুরের ঘটনা শুধু ন্যাক্কার জনকই নয়, তা রহস্যজনক, পূর্ব পরিকল্পিত এবং কলঙ্কজনক। এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই মাঝে মধ্যে কতিপয় স্বার্থান্বেষী মহল এসব ঘটনা ঘটিয়ে সম্প্রীতির বন্ধনকে বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়।’

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির মহাসচিব প্রশ্ন তোলেন, ‘যেখানে হামলা চালানো হয়েছে, সেগুলো মূল সড়কের পাশেই। তাহলে এটা কী করে সম্ভভ হলো?’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বরকত উল্লাহ বুলুর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের এই কমিটিতে আরও রয়েছেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের মহাসচিব তরুণ দে সহ ফ্রন্টের সদস্যরা। তারা সরেজমিন ঘুরে এসে প্রতিবেদন জমা দেবেন। এরপর দলের সিদ্ধান্ত জানাবো হবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম