• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ঢাকা–১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৩:১৭
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৩:১৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা ১০ আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।

মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে আসিফ মাহমুদ বলেন, প্রচারণার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। তাই স্বাভাবিক প্রচারণা করতে পারছেন না। শরিফ ওসমান হাদির হত্যার আসামিদের এখনও পর্যন্ত সরকার গ্রেপ্তার করতে পারেনি। এটি সরকারের ব্যর্থতা। প্রার্থিরা ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের নেতা। তারা ঝুঁকিতে আছে।

তিনি বলেন, সরকারকে প্রার্থীসহ জুলাই অভ্যুত্থানেরে নেতাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শহিদ ওসমান হাদির মতো অবস্থা যাতে আারও কারো না হয়।

আগে থেকে দেয়া ঘোষণা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন আসিফ মাহমুদ। বেশ কয়েকটি দলের সঙ্গে তার যুক্ত হওয়ার খবর রটলেও শেষ পর্যন্ত গত ১২ ডিসেম্বর তিনি নিজেই জানান, কোনো দলের হয়ে নয়, প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী হয়ে।

প্রসঙ্গত, আসিফ মাহমুদ যে আসন থেকে লড়বেন সেই ঢাকা-১০ আসন ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ নিয়ে গঠিত। এরই মধ্যে এই আসনের ভোটারও হয়েছেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম