• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকারের পথে আর যাবে না বাংলাদেশ: তথ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৩:৫৭
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৩:৫৭

 

নিউজ ডেস্ক

এক এগারোর পর দেশে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল সেই পথে আর যাবে না বাংলাদেশ। দেশের কিছু কুশীলব এটা নিয়ে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে। তাদের এই ষড়যন্ত্র সফল হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (১৬ জুলাই) দুপুরে মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

মতবিনিময়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ চলবে নিজেদের সংবিধান অনুযায়ী, নির্বাচন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। অন্য দেশের হস্তক্ষেপ বা প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, নির্বাচনও হবে না। সংবিধান অনুযায়ী একটি নির্বাচনকালীন সরকার হবে; সেই সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা। এর কোনো ব্যত্যয় হওয়ার প্রশ্নই আসে না। তবে নির্বাচনের সব দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংলাপ করার বিষয়ে বিদেশিরা এখন পর্যন্ত কোনো কথা বলেন নি। তবে রাজনীতিতে আলোচনা হতেই পারে। কিন্তু নির্বাচন প্রসঙ্গে এখন পর্যন্ত আওয়ামী লীগ সংলাপ নিয়ে কোনো কথা বলেননি এবং বিএনপিও বলেনি। সংলাপের বিষয় কথা বলছেন দেশের কিছু কুশীলব। তাদের কথায় সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোনো সংলাপ হবে না। বিএনপির কিছু বলার থাকলে নির্বাচন কমিশনে গিয়ে বলবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম