• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তুলির আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৭
আপডেট: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে সানজিদা ইসলাম তুলিকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিএনপি। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা সৈয়দ এ সিদ্দিক সাজু। তিনি বৃহত্তর মিরপুরের সাবেক এমপি মরহুম এস এ খালেকের ছেলে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সৈয়দ এ সিদ্দিক সাজুর মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

সৈয়দ এ সিদ্দিক সাজু দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক ও ২০১৮ সালে বিএনপি’র মনোনয়ন নিয়ে ঢাকা-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

উল্লেখ্য, বিগত সরকারের আমলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের জন্য কাজ করে আলোচনায় উঠে আসেন সানজিদা ইসলাম তুলি। তার উদ্যোগেই গড়ে তোলা হয়েছে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম