• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

থানার দাবিতে মহাসড়ক অবরোধ: ইবি শিক্ষার্থীদের ক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:১০
আপডেট: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:১০

 

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা স্থানান্তর করে ঝাউদিয়া ইউনিয়নে স্থাপন ও ৭ দিনের মধ্যে উদ্বোধনের আল্টিমেটাম দিয়ে বৃত্তিপাড়া সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এ নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের। ক্লাস ও পরীক্ষা সঠিক সময়ে দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়ায় অবস্থানরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে এ মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় ৭ দিনে উদ্বোধনের আল্টিমেটাম দিয়ে প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক অবরুদ্ধ করে রাখার হুঁশিয়ারি দেন তারা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। পরীক্ষা শুরু হলেও সঠিক সময়ে হলে প্রবেশ করতে পারেননি অনেক শিক্ষার্থী। এছাড়াও ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে যা তাদের ফলাফলেও প্রভাব পড়বে বলেও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, আমাদের পরীক্ষা সাড়ে এগারোটায়। অসুবিধার কথা চিন্তা করে পরীক্ষার সময় পেছানোর চেষ্টা করছি। যদি সময় পেছায় দিতে পারবো। না হয় ৩০-৪০ মিনিট দেরিতে পরীক্ষার হলে ঢুকতে হবে। শিক্ষার্থীদের এমন দুর্ভোগ কাম্য না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম