• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

দিনাজপুরে মহিলা দলের কর্মী সভায় বিস্ফোরণ, আহত ৪

প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৫৭
আপডেট: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৫৭

1234512

দিনাজপুরে মহিলা দলের কর্মী সভায় বিস্ফোরণ, আহত ৪

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনায় জেলা মহিলা দলের কর্মী সভা পণ্ড হয়ে যায়। শুক্রবার লোকভবন মাঠ চত্বরে এ ঘটনা ঘটে।

এ সময় হুড়োহুড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন সবাই। মহিলা দলের দাবি হুড়োহুড়িতে ৪ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় স্থানীয় লোকভবন মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দল দিনাজপুর জেলা শাখার কর্মীসভা চলছিল। অনুষ্ঠানে জেলা মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছার পর লোকভবন বাহিরের চত্বরে একটি ককটেল সাদৃশ্যের বিস্ফোরণ ঘটে। এতে মহিলা দলসহ বিএনপির নেতাকর্মীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে বিকেল সাড়ে ৫টায় স্থানীয় একটি আবাসিক হোটেলে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে সাংবাদিকদের ব্রিফিং করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি সুলতানা আহমেদ।

এ সময় তিনি বলেন, পূর্বনির্ধারিত কর্মীসভায় কে বা কারা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানকে পণ্ড করতে চেয়েছিল। এ ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত থাকুক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এ দিকে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, ককটেল সাদৃশ্য একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উদ্ধারকৃত ককটেল সাদৃশ্য বস্তুটি বিশেষজ্ঞের কাছে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com