• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৬
আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৬

দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ: পরিকল্পনামন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে বর্তমানে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত রয়েছেন ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার জন এবং বেকার ২৬ লাখ ২০ হাজার জন। দেশে বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে কিশোরগঞ্জ-২ আসনের সরকারি দলের সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিবিএস পরিচালিত শ্রমশক্তি জরিপ ২০২৪-এর তথ্য অনুযায়ী, দেশে মোট শ্রমশক্তি ৭১ দশমিক ৭১ মিলিয়ন বা ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার জন। এর মধ্যে ৬৯ দশমিক ০৯ মিলিয়ন বা ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার মানুষ কর্মে নিয়োজিত রয়েছেন।

তিনি জানান, কর্মসংস্থানের প্রধান খাতগুলোর মধ্যে কৃষিতে নিয়োজিত রয়েছেন ৩০ দশমিক ৮৭ মিলিয়ন বা ৩ কোটি ৮ লাখ ৭০ হাজার জন, যা মোট কর্মসংস্থানের ৪৪ দশমিক ৬৭ শতাংশ। শিল্প খাতে নিয়োজিত রয়েছেন ১২ দশমিক ০০ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ জন, যা ১৭ দশমিক ৩৭ শতাংশ। আর সেবা খাতে নিয়োজিত রয়েছেন ২৬ দশমিক ২২ মিলিয়ন বা ২ কোটি ৬২ লাখ ২০ হাজার জন, যা মোট কর্মসংস্থানের ৩৭ দশমিক ৯৬ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী বলেন, অঞ্চলভিত্তিক হিসাব অনুযায়ী ২০২৪ সালে শহর এলাকায় মোট শ্রমশক্তির সংখ্যা ছিল ১৮ দশমিক ৭৪ মিলিয়ন বা ১ কোটি ৮৭ লাখ ৪০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত ছিলেন ১৭ দশমিক ৯২ মিলিয়ন বা ১ কোটি ৭৯ লাখ ২০ হাজার জন।

অন্যদিকে, পল্লি এলাকায় মোট শ্রমশক্তির সংখ্যা ছিল ৫২ দশমিক ৯৭ মিলিয়ন বা ৫ কোটি ২৯ লাখ ৭০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত ছিলেন ৫১ দশমিক ১৭ মিলিয়ন বা ৫ কোটি ১১ লাখ ৭০ হাজার জন।

তিনি আরও জানান, ২০২৪ সালে শ্রমশক্তির বাইরে থাকা জনগোষ্ঠীর সংখ্যা ছিল ৫০ দশমিক ৪ মিলিয়ন বা ৫ কোটি ৪ হাজার জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ১২ দশমিক ০৩ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ ৩০ হাজার এবং নারীর সংখ্যা ৩৮ দশমিক ০১ মিলিয়ন বা ৩ কোটি ৮০ লাখ ১০ হাজার।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম