• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত : পরিকল্পনামন্ত্রী

প্রকাশ: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ৪:৩৯
আপডেট: সোমবার, ২৮ মার্চ, ২০২২ ৪:৩৯

 

সিলেট প্রতিনিধি
সরকার গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সারা দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের উন্নয়ন দেখে মানুষ খুশি। দেশে এখন কোনো কিছুর অভাব নেই। দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত।

আজ সোমবার (২৮ মার্চ) দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষামন্ত্রী ও স্থানীয় সাংসদ নুরুল ইসলাম নাহিদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আবদুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুল ইসলাম এবং যুব ও ক্রীড়া সম্পাদক আবদুল কুদ্দুস। সঞ্চালনা করেন সাংবাদিক মিলাদ মো. জয়নুল ইসলাম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম