• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ধান্দাবাজি ও ফায়দার জন্য গণভোট চাচ্ছে : নুরুহল হক নুর

প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ৫:৩৮
আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ৫:৩৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণভোটের দাবি রাজনৈতিক ফায়দা ও মানুষকে বিভ্রান্ত করার জন্য—এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুহল হক নুর। তিনি বলেছেন, ‘রাজনৈতিক ফায়দা ও মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য গণভোটের দাবি জানানো হচ্ছে। পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকেই বিরোধী দল হওয়ার জন্য দেন-দরবার করছে।

অনেকে ১০টা না ১৫ সিট- তার বার্নিং করার জন্য গণভোটকে টুলস হিসেবে সামনে আনছে।’
শুক্রবার (৩১ অক্টোবর) জেএসডির এক আলোচনা সভায় এসব কথা বলেন নুরুল হক নুর।

তিনি বলেন, ‘গণভোটের দাবি ব্যক্তিগত স্বার্থে; দেশ ও জাতির স্বার্থে নয়। এই দাবি নির্বাচনকে অনিশ্চিয়তার দিকে নিয়ে যাবে।

সরকার যদি তিন মাস আগে সংস্কার শেষ করত। তাহলে গণভোট দিতে পারত। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, তাহলে সময় থাকে এক মাস। এক মাস আগে কী একটা গণভোট সম্ভব।
এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়, আকাশের মেঘের মতো বদলা; একেক সময় একেক পজিশন নেয়।’

নুর বলেন, ‘জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে। এখন নির্বাচন দিতে কোনো বাধা নেই। সরকারকে বলব, জানুয়ারিতে নির্বাচন দিন। নতুন বছরের প্রথম মাসে জাতীয় নির্বাচন হোক।

জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হবে।’
তিনি আরো বলেন, ‘গণভোট নিয়ে যদি বিরোধ ও বিভাজন থাকে- আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, তাদের পরাজিত করেছি, তাদের রাজনীতিতে সুযোগ না দেওয়া কথা বলছি, তারাই কিন্তু সুযোগ নেবেন।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম