• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ৩:১৮
আপডেট: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ৩:১৮

 

নিউজ ডেস্ক
সরকারবিরোধী অসহযোগ আন্দোলনকে সমর্থন এবং ভোট বর্জনের আহ্বান জানিয়ে ফের দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নতুন কর্মসূচি হিসেবে আগামী শুক্রবার (২৯ ডিসেম্বর) ও শনিবার (৩০ ডিসেম্বর) দুইদিন ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে বিএনপির নেতাকর্মীরা।

এদিকে বিএনপির সঙ্গে মিল রেখে সমমনা অন্যান্য দল ও জোট একই কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। এর আগে, দুই দফায় ৫ দিন গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপিসহ অন্যান্য দল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম