• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ : ৭৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ৭:৪৬
আপডেট: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ৭:৪৬

 

রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে বোমা হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শামীম হোসেন রোববার ভোরে ঢাকা মহানগর যুবদলের (দক্ষিণ) আহ্বায়ক গোলাম মাওলা শাহিনসহ বিএনপির ১৫ জনকে এবং অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের নামে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, শনিবার পল্টন থানা পুলিশ দায়িত্ব পালনকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে অতর্কিতভাবে প্রায় ৫০-৬০ জন অজ্ঞাত ব্যক্তি সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে ওই এলাকায় একটি ক্রুড বোমা বিস্ফোরিত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান এসআই শামীম।

সূত্র : ইউএনবি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম