• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’গঞ্জের ফতুল্লায় স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে অনাহারে মারা গেল ৮ দিনের শিশু

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ৫:০১
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ৫:০১

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্বে না খেয়ে আট দিনের কন্যাশিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ জুলাই) রাতে ফতুল্লার শাসনগাঁও এলাকার বনশ্রী মোড়ের শাহজাহান খানের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠান।
জানা যায়, মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজীব হোসেন সঙ্গে তার স্ত্রী ফারজানার ঝগড়া হয়। একপর্যায়ে ১৪ মাস বয়সী ছেলে ও আট দিন বয়সের কন্যা সন্তান রেখে ফারজানা তার বোনের বাসায় চলে যায়। এরমধ্যে ছেলেকে খাওয়ালেও কন্যাকে কোনো কিছু খাওয়াতে পারেননি রাজীব। পরের দিন বুধবার রাতে আট দিনের কন্যা নিথর হয়ে পড়লে রাজীব তার স্ত্রীর কাছে নিয়ে যায়।
ফারজানা জানান, তার স্বামী রাজীব দুইটি শিশু সন্তান রেখে মারধর করে তাকে বাসা থেকে বের করে দেয়। পরের দিন মৃত সন্তান নিয়ে তার কাছে এসেছেন রাজীব।
রাজীব জানান, জিদ করে ফারজানা বাসা থেকে বের হয়ে যায়। পরে খাবার না পেয়ে কন্যা সন্তান মারা যায়।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম