• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’গঞ্জে রেস্তোরাঁ ম্যানেজারকে গুলি ভবন মালিক ও তার ছেলে গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২৩
আপডেট: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২৩

 

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় তর্কের জেরে ব্যবস্থাপকে গুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
এই মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
ওবিবার (৫ জানুয়ারী) রাতে শহরের চাষাঢ়ার সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁর ব্যবস্থাপক কাজল গুলিবিদ্ধ হন। ঘটনার পরপর দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতাররা হলেন, আঙ্গুরা শপিং কমপ্লেক্সের মালিক আফজাল হোসেন (৫০) ও তার ছেলে (নাম জানা যায়নি)।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, রাতে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার দুই আসামি আফজাল ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে পূর্ব ঘটনার জেরে রেস্তোরা ব্যবস্থাপকের সঙ্গে কথা কাটাকাটি ও ধ্বস্তাধস্তি হয় আফজালের। পরে রেস্তোরাঁ ব্যবস্থাপককে গুলি করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম