• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জেবৈষম্যবিরোধী আন্দোলনের নেতার পদত্যাগ

প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ৩:৪৪
আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ৩:৪৪

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন শরৎ সাহা।
সোমবার (১৪ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন শরৎ।
এসময় তিনি জানান, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপির সাথে একই ব্যানারে মিছিল করেছে। শুধু এটাই না, প্রথম থেকেই এই সংগঠন এনসিপির লেজুড়বৃত্তি করে একসাথে সকল প্রোগ্রাম করে আসছে। এনসিপির লেজুড়বৃত্তি ব্যতীত এই সংগঠনের নিজস্ব কোনো স্বকীয়তাই নেই। অথচ কমিটি হওয়ার পূর্বে আমাদেরকে বলা হয়েছিল যে, এটি একটি স্বাধীন এবং স্বতন্ত্র সংগঠন হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, লেজুড়বৃত্তি বাদেও এই সংগঠন আরও অনেক অপকর্মের সাথে জড়িত। সত্য কখনো চাপা থাকেনা। সেসব একদিন অবশ্যই সামনে আসবে! ইদানীং তারা একটি দল ও দলের শীর্ষ নেতাকে নিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য এবং স্লোগান দিয়ে অপরাজনীতিতে লিপ্ত হয়েছে। এরকম প্রতিহিংসার রাজনীতি একজন জুলাই আন্দোলনকারী হিসেবে আমি কোনোভাবেই আশা করিনি!।
তিনি বলেন, অন্ধভক্তি যতটা খারাপ, অন্ধ বিরোধীতাও ততটাই খারাপ! যারা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক চোখে দেখে তাদের রাজনৈতিক উত্থান দেশের জন্য ভয়ংকর। উগ্র ডানপন্থার উত্থানের জন্য আমরা জুলাই এ রাস্তায় নামিনি। দেশের এমন ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য আমরা এই সরকারকে ক্ষমতায় বসাইনি। জুলাই এর সাথে গাদ্দারি করে বড় বড় কথা বলা নেতাদের রাজনীতি ধ্বংস হোক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম