• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবক খুন

প্রকাশ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ৪:৪১
আপডেট: রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ৪:৪১

 

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে ছিনতাইকারীদের কবলে পড়ে সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবক খুন হয়েছে। শেরপুর থেকে চাকুরির উদ্দেশ্যে মুন্সিগঞ্জে যাওয়ার পথে সে ছিনতাইকারীদের কবলে পড়ে।
নিহতের পকেটে তার এন,আই,ডি কার্ড পাওয়া যায়। তবে তার সাথে থাকা মোবাইল ফোন সহ অন্যান্য জিনিস পত্র পাওয়া যায়নি। নিহতের লাশ তার বোনের স্বামী শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এসে সনাক্ত করে বলে পুলিশ জানায়। আজ রবিবার (১৪ আগস্ট) ভোরে ফতুল্লার পঞ্চবটি মেথরখোলা এলাকায় এঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম শেরপুর জেলার সদর থানার গাজীর খামার গ্রামের মোতালেব হুসাইনের ছেলে।
নিহতের ছোট বোন জামাই সফিকুল মুঠোফোনে জানান, সাইফুল বেকার। তাই তাকে আমার মুন্সিগঞ্জের কর্মস্থলে আসার জন্য বলি। এখানে আসলে তাকে একটি চাকরি সংগ্রহ করে দিবো। এজন্য শনিবার (১৩ আগস্ট) রাতে শেরপুর থেকে বাসে এসে রবিবার ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি এসে নামেন।
এখান থেকে মুন্সিগঞ্জে আসার জন্য আমাকে ফোন করে। তখন তাকে বলছি মোক্তারপুরের অটোরিকশায় উঠতে। তার কিছুক্ষন পর পুলিশ সংবাদ দেয় সাইফুলকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, সাইফুলের বাম হাতে ও পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। এতে ধারনা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে। হত্যাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম