• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নারী উদ্যোক্তাদের পণ্য রফতানিতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৪:১৫
আপডেট: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৪:১৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
নারী উদ্যোক্তারা যেন তাদের পণ্য রফতানি করতে পারেন সেটি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ ‘ব্র্যান্ডিং বাংলাদেশ, বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় অনুষ্ঠানে প্রবাসীদের হাতে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

১৩টি ব্যাংক, একটি প্রতিষ্ঠান ও একজম ব্যক্তিকে এই ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দেয়া হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূরও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ৮ থেকে ১০টি দেশে ‘ল ফার্ম’ নিয়োগ দেওয়া হয়েছে। প্রবাসে কোন বাংলাদেশি হয়রানির শিকার হলে আইনি প্রতিকার পেতে পারেন সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রবাসীরা যেন কোন কাজে হয়রানির শিকার না হন সেটি নিশ্চিত করতেও কাজ করছে সরকার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম