• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

নিউজিল্যান্ডকে ১৩৮ রানের নড়বড়ে চ্যালেঞ্জ ছুড়ল বাংলাদেশ

প্রকাশ: রবিবার, ৯ অক্টোবর, ২০২২ ২:১৫
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২ ২:১৫

 

ব্যাটিং অর্ডার নিয়ে নানা সমালোচনায় মূখর বাংলাদেশি ব্যাটাররা দল নিউজিল্যান্ড বোলারদের কাছ থেকে রানই বের করতে পারেননি। প্রশ্ন উঠেছে অধিনায়ক সাকিব হাসানকে সাত নাম্বারে ও নুরুল হাসান সোহানকে আট নাম্বারে খেলানো নিয়ে। আটে নেমে নুরুল শেষ পর্যন্ত খেলেছেন ১২ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস। শেষ পর্যন্ত স্বাগতিক কিউইদের সামনে কেবল ১৩৮ রানের লক্ষ্য বেধে দিতে পেরেছেন বাংলাদেশের ব্যাটাররা।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেনে উইলিয়ামসন। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগাররা ব্যাটাররা।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করলেন সাব্বির রহমানের পরিবর্তে ওপেন করতে নামা নাজমুল হোসেন শান্ত। ২৯ বল খেলে মাত্র ৪টি বাউন্ডারির মার মারতে পেরেছেন তিনি। ২৬ বলে ২৪ রান করে আউট হন আফিফ হোসেন ধ্রুব। ১৬ বলে ১৬ রান করেন সাকিব আল হাসান।

একাদশ গঠনের সময়ই সঙ্গী সাব্বির রহমানকে হারালেন মেহেদী হাসান মিরাজ। সাব্বিরকে বাদ দিয়েই একাদশ গঠন করা হয়। মেকশিফট ওপেনার হিসেবে নিজের কার্যকরিতা দিন দিন হারাচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা আরও প্রকটভাবে দেখা গেলো।

ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে টিম সাউদিকে দারুণ একটি বাউন্ডারি মারলেন। পরের বলটি ডট। এরপরের বলেই বলকে তুলে দিলেন আকাশে। মিডঅনে অ্যাডাম মিলনের হাতে সজহেই তালুবন্দী হয়ে যান তিনি। যার ফলে ৫ বলে মাত্র ৫ রান করেই, দলীয় ১২ রানের মাথায় আউট হয়ে যান মিরাজ।

মিরাজের সঙ্গে আজ ছিলেন নিয়মিত ওপেনার। সাব্বিরের পরিবর্তে দলে আসা নাজমুল হোসেন শান্ত। মিরাজ আউট হয়ে যাওয়ার পর লিটন দাসের সঙ্গে জুটি বাধলেন তিনি।

মেহেদী হাসান মিরাজকে হারানোর পর দ্রুত উইকেট পতন ঠেকানো প্রয়োজন ছিল। সে কাজটা মোটামুটি ভালোই করেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস। গড়ে তুললেন ৪১ রানের জুটি। তবে জুটিটাকে আরেকটু সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ ছিল; কিন্তু পারেননি লিটন।

মিচেল বেস্রওয়েলের হাতে রিটার্ন ক্যাচ তুলে দিলেন তিনি। ১৬ বলে ১৫ রান করে সম্ভাবনাময় একটি ইনিংসের অপমৃত্যু ঘটিয়ে বিদায় নিলেন লিটন।

৯ম ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দেন নাজমুল হোসেন শান্ত। ইশা সোধি ছিলেন বোলার। লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন শান্ত। কিন্তু বল গিয়ে জমা পড়ে সোজা মার্ক চাপম্যানের হাতে। ২৯ বলে ৩৩ রান করে আউট হয়ে গেলেন তিনি। বাউন্ডারি মারলেন ৪টি। কোনো ছক্কা নেই।

মাত্র ৪ বল খেলে ২ রান করে আউট হন মোসাদ্দেক। আগের ম্যাচে জ্বলে উঠলেও আজ ইয়াসির আলী রাব্বির ব্যাটে রানের ঝলকানি দেখা যায়নি। ৯ বল খেলে ৭ রান আসে তার ব্যাট থেকে।

তিন থেকে নেমে সাত নম্বরে ব্যাট করতে আসলেন সাকিব আল হাসান। শেষ মুহূর্তে যদি মেরে-কুটে কিছু রান যোগ করা যায়। কিন্তু রান তো আর আসে না। ১৬ বলে ১৬ রান করে তিনি বিদায় নিলেন সাউদির বলে গাপটিলের হাতে ক্যাচ দিয়ে। ২ বলে ৩ রান করে আউট হয়ে যান তাসকিন আহমেদ।

শেষ মুহূর্তে নুরুল হাসান সোহান একটু জ্বলে ওঠার চেষ্টা করলেন। তার এই ছোট্ট ইনিংসেই স্কোরটা একটু চ্যালেঞ্জিং হলো। তিনি করেন ১২ বলে ২৫ রান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম