• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নির্দোষ কাউকে গ্রেফতার-হয়রানি করা হচ্ছে না: হারুন

প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২ ৪:২৯
আপডেট: সোমবার, ১ আগস্ট, ২০২২ ৪:২৯

 

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নির্দোষ কাউকে গ্রেফতার বা হয়রানি করা হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেছেন, আমরা পারিপার্শ্বিকতা, সাক্ষ্যপ্রমাণ এবং তথ্য বিশ্লেষণ করে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পেয়েছি শুধু তাদেরই গ্রেফতার করেছি। আমি মনে করি, অন্যায়ভাবে কাউকে গ্রেফতার বা হয়রানি করা হচ্ছে না।

সোমবার (১ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

টিপু-প্রীতি হত্যা মামলায় গত দুদিনে ছয়জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আলোচিত এ হত্যাকাণ্ডে গ্রেফতার এই ছয়জনের কার কী ধরনের সম্পৃক্ততা ছিল, এমন প্রশ্নে হারুন অর রশীদ বলেন, এটি একটি স্পর্শকাতর ঘটনা। জড়িতদের অনেকেই গ্রেফতার হয়েছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।

এর আগে গতকাল রবিবার রাতে গ্রেফতার দুজনের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছি। বিভিন্ন ধরনের প্রমাণ পেয়েছি। এরই ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের রিমান্ড আবেদনের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

টিপু-প্রীতি হত্যাকাণ্ডে মোল্লা শামীমের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, হত্যার সঙ্গে যারা সম্পৃক্ত না তাদের কাউকে গ্রেফতার করা হবে না। তবে জড়িতদের গ্রেফতার করে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মাস্টারমাইন্ড ও কিলার সবাইকে গ্রেফতার করা হয়েছে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার বিষয় জানতে চাইলে গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা বলেন, আমাদের টিম কাজ করছে। সবাইকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। শিগগির আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম