• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নির্বাচনকালে পুলিশ কী ধরনের নিরাপত্তা দেবে জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল

প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩ ১০:১৪
আপডেট: সোমবার, ১০ জুলাই, ২০২৩ ১০:১৪

 

নিউজ ডেস্ক

পুলিশ সদরদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের সময় পুলিশ কেমন নিরাপত্তা দেবে তার বিষয়ে জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসানের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকটি হয়। পুলিশের আইজি এতে উপস্থিত ছিলেন না।
সোমবার বেলা পৌনে ৩ টার দিকে পুলিশ সদর দপ্তরে ইইউ’র ৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করতে যান। বৈঠকটি ৪৫ মিনিট ধরে চলে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত আইজিপি কামরুল আহসান জানান, ‘আসন্ন নির্বাচনে পুলিশ কী নিরাপত্তা দেবে তা প্রতিনিধি দল জানতে চেয়েছে।
পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, বৈঠকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইন ও বিধি অনুযায়ী নির্বাচনে দায়িত্ব পালন করবে তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম