• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার ও জাল টাকারবিরুদ্ধে ব্যবস্থা: নারায়ণগঞ্জ ডিসি

প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ১১:২৮
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ১১:২৮

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে অস্ত্র উদ্ধার। এজন্য আমি পুলিশ সুপার মহোদয়, র্যা বসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সকলকে অনুরোধ করব- সামনের নির্বাচনে স্বয়ংসম্পূর্ণ হতে হলে দেশে যে অস্ত্রের ঝনঝনানি আছে, এগুলো বন্ধ করতে হবে। এবং লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে। সুতরাং আমরা আপনাদের থেকে এটার নিশ্চয়তা চাই।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সভায় তিনি আরও বলেন, জাল টাকার বিষয়ে আমরা ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করব এবং যারা এর সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বলতে চাই, লকডাউন বা রাস্তা বন্ধ করার কোন সুযোগ নেই এবং এর কোনো সম্ভাবনাও নেই। কেউ যদি এই ধারণা করে থাকে তাহলে আমি বলব যে, সে কল্পনার রাজ্যে রয়েছে। বাকিটা আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে দেখিয়ে দেব।
জেলা প্রশাসক বলেন, মাদক সকলের জন্য একটি হুমকি। যেদিন মাদক ব্যবসায়ে জড়িতদের শাস্তি ভোগ করতে হবে এবং তারা আদালতে গেলে জামিন পাবে না। সেদিনই আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। এজন্য আমাদের অ্যাডভোকেট ভাইদের সহযোগিতা প্রয়োজন।
জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমরা তৎপর রয়েছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, র্যা ব ও বিজিবি সবাইকে নিয়ে কাজ করছি এবং এটি আমরা অব্যাহত রাখব। আইন-শৃঙ্খলার বিষয়ে আমরা আলাদা একটি বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও চাইব। কারণ প্রতিপক্ষ আছে; তাদের মোকাবেলা করতে সবাইকে নিয়ে কাজ করব। ইতোমধ্যে পুলিশ কিছু কর্মসূচি পালন করেছে যা আপনারা রাস্তা-ঘাটে দেখতে পারবেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আ. উ. ম. মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, ৩০০ শয্যা নারায়ণগঞ্জ হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, এনসিপির কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলীসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম