• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচন কমিশনের কে কী বলল এতে আমাদের কিছু যায় আসে না : মির্জা ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ১:৫৬
আপডেট: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ১:৫৬

 

নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে চাই না। তাদের গঠনে ছিল অনৈতিক প্রক্রিয়ায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা তো তাদেরকে মানি না। তাই নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনের কে কী বলল এতে আমাদের কিছু যায় আসে না।’

‘কাউকে ধরে-বেঁধে নির্বাচনে নিয়ে আসার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) নয়’ বলে প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এসব কথা বলেন।’

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন দলটির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন নয়, নির্বাচনকালীন যদি নির্দলীয় নিরপেক্ষ সরকার না থাকে তাহলে কোনো নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করা সম্ভব হয় না। যা অতীতের নির্বাচনগুলোতে আমরা দেখেছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের কথায় একটাই আন্দোলনের মাধ্যমে এই সরকারকে সরিয়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এই সংসদ কে বিলুপ্ত করা, নতুন নির্বাচন কমিশন গঠন করা এবং সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে জনগণের একটি প্রতিনিধিত্বশীল সরকার গঠন করা।’

এ সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সভাপতি এসএম জেলানী সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম