• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করা যাবে না: মির্জা আব্বাস

প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ১২:০৫
আপডেট: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ১২:০৫

 

জনতার আওয়াজ ডেস্ক
নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেয়ার অজুহাত তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, একজনের চিন্তা-চেতনা, মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে, আসলে তা হয় না।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরের পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বের হয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পতিত স্বৈরাচার শেখ হাসিনা সম্পর্কে মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার বিচার হতেই হবে। আদালত তার আইনের নিয়মে চলে। তার দ্রুত বিচার হতে পারে।

প্রসঙ্গত, গত রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধূলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন তিনি। এরপর রবিবার চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম