• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসি

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:১৫
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:১৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ‘অপপ্রচার’ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন নিশ্চিত করেছে, পূর্বনির্ধারিত ১২ ফেব্রুয়ারিই (বৃহস্পতিবার) সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অসাধু চক্র আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য হলো- আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শেরপুর-৩ আসন ব্যতীত দেশের ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ইসি আরও জানায়, এই নির্বাচন স্থগিত সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে যারা এ ধরনের ভুয়া তথ্য প্রচার করছে, তাদের কথায় কান না দেওয়ার জন্য দেশবাসীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ইসি জানায়, নির্বাচনের সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম