• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২:১৪
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২:১৪

 

বাংলাদেশ নারী ফুটবলাররা নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ শুভসূচনা করল। নেপালকে ৩-১ গোলে হারিয়েছে শামসুন্নাহারের দল। তবে প্রথমার্ধে আঘাত পাওয়ায় বাংলাদেশের দ্বিতীয় অর্ধে অধিনায়ক শামসুন্নাহারকে ছাড়াই খেলতে হয়।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই গোল পায় বাংলাদেশ। গোলের সূচনা করেন ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা আকলিমা। আজকে গোল দেওয়ার তালিকায় ওঠে এসেছে আকলিমা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা।

পরের গোলটি হয় ম্যাচের ১৩ মিনিটে। এসময় অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের গোলে ব্যবধান দিগুণ করে বাংলাদেশ। শেষ সময়ে গোলটি করে শাহেদা আক্তার। ডান প্রান্ত থেকে দুর্দান্ত শটে গোলটি করেন শাহেদা। এতে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ম্যাচের তৃতীয় গোলটি করে নেপালের মানমায়া দামাই। নেপালের পক্ষে একমাত্র গোলটি হয় খেলার ২৪ মিনিটে কর্নার থেকে।

এদিকে, প্রথমার্ধে শামসুন্নাহার আঘাত পাওয়ায় দ্বিতীয়ার্ধে তাকে ছাড়াই নামে বাংলাদেশ। স্বাভাবিকভাবে দাঁড়াতে না পারায় তার বদলে আইরিনকে নামান কোচ।

এই জয়ে শামসুন্নাহাররা ৩ পয়েন্ট নিয়ে সাফ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করে। আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম