• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নোয়াখালীতে বার্ষিক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫৫
আপডেট: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫৫

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর কলেজ মাঠে বৃহস্পতিবার দিনব্যাপী বার্ষিক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও সোনাপুর কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইসমাইল সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।

সোনাপুর কলেজ আয়োজিত বার্ষিক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিষ্ঠানটির দুই শতাধিক শিক্ষার্থী। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা আলাদাভাবে অংশ নিয়ে মেতেছিল নিজেদের ক্রীড়ানৈপুণ্য দেখানোর উৎসবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সোনপুর কলেজের বিদ্যোৎসাহী সদস্য মো.মনজুরুল করিম, সোনাপুর কলেজের অধ্যক্ষ মো.মোয়াজ্জেম হুসাইন, উপাধ্যক্ষ জাফর আহমেদ ভূঁইয়া, নোয়াখালী চেম্বার অফ কমার্সের সভাপতি ফিরোজ আলম মতিন, সোনাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সহিদুল ইসলাম কিরণ, সোনাপুর কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো.ফয়সল এলাহী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম