• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নোয়াখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ২:৩০
আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ২:৩০

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিজভী হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদ সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিজভী উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাঁশি তফাদার বাড়ির মৃত মনির হোসেনের ছেলে এবং পেশায় একজন কনফেকশনারি দোকানদার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিজভী পরিবার নিয়ে চাটখিল পৌর শহরের নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে উপজেলা সড়কের ব্রিজ এলাকায় সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে একই দিন রাত ১০টার দিকে তিনি কুমিল্লায় মারা যান।চাটখিল থানার ডিউটি অফিসার উপ-রিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হলে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম