• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নৌকা প্রতীকে ভোট করবে ১৪ দল: ইনু

প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ১১:১১
আপডেট: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ১১:১১

 

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট করবে ১৪ দলীয় জোটের প্রার্থীরা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এ তথ্য জানিয়েছেন।

এর আগে নির্বাচনে আসনবণ্টন নিয়ে ১৪ দল শরিকরে সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ। রোববার রাতে সংসদ ভবনের ‘এ’ ব্লকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজমের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাত ৯টায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে ইনু জানান, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করবে।

১৪ দলের এই বৈঠকে আসন বণ্টন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে আসন ভাগাভাগি নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত আসবে বলে জানান ইনু।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম