• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নয়ন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কালো পতাকা মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ৬:৩৬
আপডেট: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ৬:৩৬

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরের সরকারী কলেজ মোড় থেকে কালো পতাকা নিয়ে মিছিল করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা দেশের মানুষের জন্য প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রশাসন কি করছে? আজ প্রশাসনের কারণে গণতন্ত্র হত্যা করে কবর দেয়া হয়েছে।

এছাড়া বক্তারা বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন হত্যা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আদালতের মাধ্যমে দায়ীদের বিচারের দাবী করেন।

এর আগে ১৯ নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফলে লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে নিহত হয় নয়ন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম