• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নয়াপল্টনে যুবদলের সমাবেশে নেতাকর্মীদের ঢল

প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২ ৪:৩৯
আপডেট: সোমবার, ৮ আগস্ট, ২০২২ ৪:৩৯

 

পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্র দলের সভাপতি নুরে আলম নিহতের ঘটনায় যুবদলের ঢাকা পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ঢল লক্ষ করা গেছে।

সোমবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার আগেই যুবদলের ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে। বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা সরকারের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

বিপুল পরিমাণ নেতাকর্মীদের সমাগমের ফলে রাজধানীর কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত বিএনপি যুবদলসহ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল দেখা গেছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, সঞ্চালনায় রয়েছেন সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মোন্না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম