• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পঞ্চাশ বছরেও স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি: মুজিবুল হক চুন্নু

প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ২:৫৪
আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ২:৫৪

 

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ‘পঞ্চাশ বছরেও স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি। শোষন, বঞ্চনা, দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পায়নি দেশের মানুষ। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মেলেনি। মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়নি। বেকারত্ব দুর করতে দেশে কোনো উদ্যোগ নেই। এতেই প্রমাণ হয়, দেশের মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছে না।’

শুক্রবার (১৬ ডি‌সেম্বর) সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে সাংবা‌দিক‌দেন এ কথা বলেন তি‌নি ।

তি‌নি ব‌লেন, ‘আগামী প্রজন্ম যেনো স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে সেজন্য সকল রাজনৈতিক শক্তির ঐক্যমত জরুরী। স্বাধীনতার চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই।’

মুজিবুল হক চুন্নু বলেন, ‘শুধু পদ্ধতিগত কারণেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হচ্ছে না। আনুপাতিক হারে নির্বাচন হলে নির্বাচনে শুধু মার্কা থাকবে, কোনো প্রার্থী থাকবে না। তাই নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করবে না। শুধু আনুপাতিক হারেই নির্বাচন সুষ্ঠু হতে পারে। স্বাধীনতা বিরোধীদের সাথে অনেক রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আমরা দেখেছি। স্বাধীনতা বিরোধীদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক হতে পারে না। জাতীয় পার্টি কখনো স্বাধীনতা বিরোধীদের সাথে সম্পর্ক করবে না।’

এসময় উপস্থিত ছিলেন – জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা জেলা সাধারণ সম্পাদক ইসরাফিল খোকন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম ইমতিয়াজ, দেলোয়ার হোসেন খান মিলন, কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার, মোহাম্মদ আলী, গোলাম কাদির, মেহেদী হাসান শিপন, কাজী আব্দুল হামিদ, আবুল হাসনাত আজাদ, আব্দুর রহিম, আশুলিয়া থানার সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাভার থানার নেতা মাহফুজুর রহমান, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন – জাতীয় ছাত্র সমাজ নেতা আল আমিন সরকার, যুব সংহতির আশুলিয়া থানার আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, বখতিয়ার রানা, স্বেচ্ছাসেবক পার্টির শাহাদাত হোসেন স্বপন, ছাত্র সমাজের আমিরুল ইসলাম চৌধুরী শিশির, সৌরভ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম