• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

প্রথম দিনে সিইসি পেলেন দামি অত্যাধুনিক বিএমডিব্লিউ গাড়ি

প্রকাশ: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ২:৫৩
আপডেট: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ২:৫৩

 

স্টাফ করেসপন্ডেন্ট

সকাল ৯টা ৩৫ মিনিট নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান নির্বাচন ভবনে প্রবেশ করেন। সকাল ৯টা ৪৫ মিনিটে কমিশন ভবনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ৯টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে প্রবেশ করেন কমিশনার বেগম রাশেদা সুলতানা এমিলি। সকাল ১০টায় ভবনে প্রবেশ করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। সর্বশেষ ১০টা ৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন সাবেক সিনিয়র সচিব এবং নতুন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের ফুলেল শুভেচ্ছা জানান ইসির অতিরিক্ত সচিব অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আবদুল বাতেন, ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান, মো. নূরুজ্জামান তালুকদার, এসএম আসাদুদজ্জামানসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে অত্যাধুনিক বিএমডিব্লিউ গাড়ি পান। প্রথম দিনের কার্যদিবসে বিএমডব্লিউ (ঢাকা-মেট্রো-ভ-১১-১৯৬৬) বুঝে নেন তিনি। নতুন সিইসি হিসেবে রবিবার শপথ নেওয়ার পরই পরিবহণ পুল গাড়িটি বরাদ্দ করে।

উল্লেখ্য, এই গাড়িটি সাবেক সিইসি কেএম নূরুল হুদাও ব্যবহার করেছেন। ২০১৮ সালের ১৪ অক্টোবরে হুদার আমলেই গাড়িটি বরাদ্দ দেওয়া হয় । ইসি সচিবালয় থেকে একটি ভালো মানের গাড়ির জন্য চাহিদাপত্র দেওয়ার পরিপ্রেক্ষিতে সিইসির নামে বিএমডব্লিউ গাড়িটি বরাদ্দ দেওয়া হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম