• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাহিয়া মাহি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ৫:০৪
আপডেট: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ৫:০৪

 

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সিনেমায় ব্যস্ততা কমিয়ে আপাতত গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন তিনি। মাঝে মাঝে চলচ্চিত্রের আয়োজনেও তার উপস্থিতি নজর কাড়ে। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা।

তবে অনেক দিন পরে শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। অনেক দিন পর যখন সিনেমা নিয়ে ব্যস্ত এই নায়িকা, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আচমকা দেখা গেল এক রহস্যজনক পোস্ট।

বুধবার (১২ অক্টোবর) সেই পোস্টে লেখেন, ‘প্রেগন্যান্সির উইশ নম্বর ওয়ান একদিন আমি গনতন্ত্রের মানসকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করব। তাকে জড়ায় ধরে একটা ছবি তুলবো ইনশাআল্লাহ।’

বর্তমানে দেশের ২১টি প্রেক্ষাগৃহে মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মুক্তি পেয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) মুক্তির প্রথম দিনে এই নায়িকা ব্যস্ত ছিলেন ওয়াটার কিংডমের একটি ইভেন্ট নিয়ে। সেখানে বসেই মেয়ে হওয়ার খবরটি ভিডিওতে জানান তিনি।

প্রসঙ্গত, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। যেখানে তরুণ নায়ক আদর আজাদ ও শিপন মিত্রের সঙ্গে অভিনয় করেছেন মাহি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম