• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

প্রেমিকার প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু’

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:৫৬
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:৫৬

প্রেমিকার প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু’
 

প্রেমিকার বিষয়ে প্রশ্নের জবাবে ‘এখন সে আমার বন্ধু’ বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী। মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশনা অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের একটি বিরল অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে সাবেক প্রেমিকার প্রসঙ্গ আনেন তিনি।

রাহুল জানান, কেমব্রিজে পড়াশোনার সময় একদিন তৎকালীন প্রেমিকাকে নিয়ে তিনি গিয়েছিলেন ‘ভার্সিটি রেস্তোরাঁয়’। রেস্তোরাঁটি তার বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়া গান্ধীর প্রথম পরিচয়ের স্মৃতিবিজড়িত স্থান। বাবা-মায়ের পরিচয়ের সেই জায়গাটি দেখার আগ্রহ থেকেই তিনি সেখানে গিয়েছিলেন।

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশনা অনুষ্ঠানে রাহুল বলেন, তার বাবা-মায়ের পরিচয় নিয়ে অনেক গল্প প্রচলিত ছিল। এর মধ্যে অন্যতম ছিল কেমব্রিজের ভার্সিটি রেস্তোরাঁয় তাদের প্রথম দেখা হওয়ার ঘটনা।

রাহুল বলেন, ‘অনেক বছর পর একবার কেমব্রিজে গিয়েছিলাম। তখন আমার প্রেমিকাকে বললাম, চলো ভার্সিটি রেস্তোরাঁয় যাই। আমি দেখতে চেয়েছিলাম, বাবা-মায়ের কোথায় দেখা হয়েছিল।’

তিনি জানান, রেস্তোরাঁয় বসার পর খাবারের তালিকা নিয়ে আসেন একজন কর্মী। তখন রাহুল তাকে বলেন, তার বাবা-মায়ের প্রথম দেখা হয়েছিল এই রেস্তোরাঁয়। জবাবে ওই কর্মী তাকে বলেন, ‘ওহ, তাদের আমি চিনি।’ বিষয়টি শুনে বিস্মিত হন রাহুল। পরে ওই কর্মী জানান, তিনি ঠিকই জানেন রাহুল কাদের কথা বলছেন।

অনুষ্ঠানে রাহুলের বলা প্রেমিকার পরিচয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখন সে আমার বন্ধু।’

অনুষ্ঠানে মায়ের অসুস্থতা ও কঠিন সময়ের কথাও তুলে ধরেন রাহুল গান্ধী। তিনি জানান, স্মৃতিকথায় সোনিয়া গান্ধী নিজের অসুস্থতার বিষয়টি সংক্ষেপে উল্লেখ করলেও জীবনে চারবার ক্যানসার জয় করেছেন তিনি।

রাহুল বলেন, ‘এই বইয়ে আপনারা আমার মাকে বাবার মৃত্যুর আগের সময়ের মানুষ হিসেবে দেখতে পাবেন। তিনি বইয়ে নিজেকে দুবার ক্যানসারজয়ী হিসেবে উল্লেখ করেছেন, কোথাও তিনবারের কথাও বলেছেন। কিন্তু তিনি চারবার ক্যানসার জয় করেছেন। সবকিছুই তিনি কম করে তুলে ধরেছেন।’

তিনি আরও বলেন, জীবনে কখনো মাকে ভয় পেতে বা পিছু হটতে দেখেননি। বক্তব্য দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাহুল বলেন, তার মা ও বাবা সোনিয়া গান্ধীকে ভালোবাসতেন। তার বাবা বেঁচে থাকলে মেয়েকে নিয়ে কতটা গর্বিত হতেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

অনুষ্ঠানে রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাও উপস্থিত ছিলেন।

রাজীব হত্যার পর পরিচয় গোপন করে পড়াশোনা

অনুষ্ঠানে সোনিয়া গান্ধী ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পরের কঠিন সময়ের স্মৃতিও তুলে ধরেন। তিনি জানান, বাবার মৃত্যুর কয়েক মাস পর রাহুলকে বিদেশে পড়াশোনার জন্য পাঠানো হলেও নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তাকে অন্য একটি কলেজে স্থানান্তর করতে হয়েছিল। সেখানে ভিন্ন পরিচয়ে পড়াশোনা করতে হয় রাহুলকে।

সোনিয়া বলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাহুলের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে রাজি হয়নি। কারণ, এতে অন্য শিক্ষার্থীদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারত। পরে যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয়ে তাকে অন্য একটি কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়। সেখানে বেশির ভাগ শিক্ষার্থী ছিলেন মার্কিন নাগরিক। রাহুলকে নিজের প্রকৃত নাম গোপন রাখতে হয়েছিল।

সোনিয়ার ভাষ্য, পরিবারের পরিচয় গোপন রাখার কারণে রাহুলের জন্য অন্যদের সঙ্গে যোগাযোগ করা কিংবা বন্ধুত্ব গড়ে তোলা কঠিন হয়ে পড়েছিল। কারণ, বন্ধুদের কাছে নিজের পরিবার সম্পর্কে কথা বলার সুযোগও তার ছিল না।

সূত্র: এনডিটিভি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম