• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ১১:৪০
আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ১১:৪০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ বৈঠকে জাতীয় নির্বাচন, নির্বাচনের প্রস্তুতি, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ভোট নিয়ে নির্বাচন কমিশনকে অস্ট্রেলিয়ার সহায়তার বিষয়টি আলোচনায় আসে। ইতোমধ্যে দেশটি ইসিকে সহায়তা করছে।

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে আরও ছিলেনÑবিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে স্বাভাবিকভাবে নির্বাচন তো একটি গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটি সহায়তা আছে এখানে। নির্বাচন কমিশনকে তারা একটি বড় ধরনের সহায়তা করে। সেটি এগিয়ে নিতে চাচ্ছে অস্ট্রেলিয়া। একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায়, তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনে আমরা দেশে রাজনৈতিক পটপরিবর্তন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, তার ফলে দুদেশের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠার প্রয়োজনীয়তা আছে-সেগুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনাÑসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, আলোচনা তো হবে, স্বাভাবিক। আমরাও মনে করছি এবং অস্ট্রেলিয়াও মনে করছে আগামী নির্বাচনে জনগণ অত্যন্ত উৎসাহ ও আগ্রহের সঙ্গে ভোটকেন্দ্রে যাবে। একটি ভালো ভোট হবে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি সরকার নির্বাচিত হবে। যা গণতন্ত্র উত্তরণের পথকে এগিয়ে নেবে।

আরেক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে শঙ্কার তো কিছু নেই। ভোটাররা এবং রাজনৈতিক দলগুলো চায় একটি স্থিতিশীল অবস্থায় থাকুক। সুশৃঙ্খলভাবে একটি নির্বাচন হোক। এ বিষয়ে কারও কোনো শঙ্কা থাকার কারণ নেই।

তিনি আরও বলেন, দুদেশের সার্বিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যতগুলো জায়গা আছে, এখানে কোথায় কোথায় কো-অপারেশন করা যায় আগামী দিনে-এ বিষয়গুলো আলোচনা হয়েছে। এর মধ্যে শিক্ষা ও কৃষি খাত রয়েছে। অস্ট্রেলিয়া কৃষিক্ষেত্রে অনেক উন্নত দেশ। বিভিন্ন ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিনিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম