• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ফিরোজা’য় ঈদুল আজহা উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

প্রকাশ: বুধবার, ২৮ জুন, ২০২৩ ১১:১৯
আপডেট: বুধবার, ২৮ জুন, ২০২৩ ১১:১৯

 

ডেস্ক নিউজ
গত কয়েক বছরের মতো এবারও গুলশানের বাসা ‘ফিরোজা’য় ঈদুল আজহা উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদের সময় কাটাবেন সাবেক এ প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করবেন।

বরাবরের মতো ঈদের দিন রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। তবে, এবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করতে যাবেন না। তাই ঈদের আগেই চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারের ঈদে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন। ফিরবেন ঈদের পর দিন। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের বাইরে রয়েছেন। আর চিকিৎসার জন্য বিদেশি আছেন ড.খন্দকার মোশাররফ হোসেন।

এবারের ঈদের দিনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম