• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে : মীর হেলাল

প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৩৫
আপডেট: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৩৫

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও মিডিয়া সেল এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। কারণ এই সরকার জনবিচ্ছিন্ন ও গণবিরোধী। একদিকে আওয়ামী নেতারা লুটপাট ও আয়েশীভাবে জীবনযাপন করছে। অন্যদিকে সাধারণ জনগণ অর্ধাহারে কিংবা অনাহারে দিনাতিপাত করছে।

তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে হাহাকার পরিস্থিতি বিরাজ করছে। জনগণ এই লুটপাট, দুর্নীতিবাজ ও মাফিয়া সরকারের আর এক দিনও ক্ষমতায় দেখতে চায় না। তারা জনবান্ধব ও গণমুখী দল বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। আজ শনিবার সকালে কেন্দ্র ঘোষিত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন বিএনপির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন, গ্রেপ্তার ও হত্যা করে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে সরকার। তবে সরকার পতনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় জনগণ রাজপথে নামতে প্রস্তুত। গণতন্ত্র ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণ তারেক রহমানকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চায়।

বিএনপির রাষ্ট্র পুনর্গঠনের যে কাঠামো দিয়েছে তা আধুনিক বাংলাদেশের প্রতিচ্ছবি। দশ দফা বাস্তবায়নে বিএনপির পাশে জনগণ আছে। রাজপথে বিপ্লব ঘটিয়ে গণদাবি মেনে নিতে সরকারকে বাধ্য করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক জাকের হোসেন, সদস্য সচিব অহিদুল আলম, মেখল ইউনিয়ন বিএনপি আহবায়ক মোহাম্মদ ইসমাইল, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী, উপজেলা বিএনপি সদস্য মাহমুদুল হাসান, মেখল বিএনপির সদস্য সচিব জিএম সাইফুল, উপজেলা সদস্য যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, পৌরসভা যুবদলের সদস্য সচিব হেলাল, পৌরসভা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম রকি, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সাহেদ খান, বিএনপি নেতা জসিম উদ্দীন মেম্বার, ছৈয়দ মিয়া মেম্বার, জাহাঙ্গীর আলম, জাহেদ, জালাল উদ্দীন মেম্বার, ওসমান মেম্বার, তসকির আলম, উত্তর জেলা ছাত্রদল নেতা সালাউদ্দীন খালেক, মেখল যুবদলের আহবায়ক সাইফুল, সদস্য সচিব নাছির তালুকদার, মেখল স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সোহেল, সদস্য সচিব ওসমান, ছাত্রদলের আহবায়ক ইয়াসিন চৌধুরী, সদস্য সচিব আরমান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম