• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে : কাইয়ুম চৌধুরী

প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ৯:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ৯:৩৪

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জোর করে ক্ষমতা আকড়ে রাখে সরকারের ঝুলুম ও নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেছে। সারাদেশে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও সরকারের নির্যাতনে অতিষ্ঠ। সময় এসেছে রুখে দাঁড়ানোর। আমাদের আর ঘরে থাকার সময় নেই। সাধারণ মানুষ এখন রাস্তায় নেমেছে। তাই দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচতে, দেশের মানুষকে বাঁচতে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশবাসীকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি হোটেলে সিলেট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে সংগঠিত করে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছেন। যেখানে বিএনপি বর্তমান সরকারের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দল আজকে সুসংগঠিত। তিনি জনগণের অধিকারের জন্য লড়াই করছেন। সারাদেশের ন্যায় আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশে জনস্রোত নামবে। এই সমাবেশ থেকেই সরকার পতনের চুড়ান্ত রুপরেখা ঘোষনা করা হবে। তাই আমাদের সবাইকে যেকোন ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সঞ্চালনায় এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ২০০৮ সাল থেকে দেশে যে দুঃশাসন ও স্বৈরশাসন চলছে তার থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হবে। আর দেশকে বাঁচতে হলে, দেশের মানুষকে বাঁচতে হলে চুড়ান্ত আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্ত নিশ্চিত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজ শাহাব উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সদর সভাপতি আবুল কাশেম, সদর সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা জাসাস আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক এলাহি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি বাদশা আহমদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, জেলা বিএনপি নেতা দিদার ইবনে তাহের লষ্কর, লেকমান আহমদ, আহাদ চৌধুরী শামীম, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, জেলা বিএনপি নেতা শাহিন আলম জয়, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসরুর রাসেল, জেলা ছাত্রদল নেতা ইমাম মোহাম্মদ জহির, ইমাদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সালাম, বিএনপি নেতা সামসুর রহমান সুজা, জেলা শ্রমিক দল নেতা শামসুর রহমান ফয়সল প্রমুখ।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হাতে নিহত সিলেট জেলা বিএনপি নেতা শহীদ আ ফ ম কামালের পরিবারকে দেখতে যান তার বালুচরস্থ বাসায় যান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় তারা আফম কামালের ছোট্ট শিশু সন্তান সহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, টুলটিকর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহিম, জেলা বিএনপি নেতা আল মামুন, সিরাজুল ইসলাম, জমির উদ্দিন মেম্বার, কাচা মিয়া মেম্বার প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম