• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বন্যার্ত মানুষ নয়, হেলিকপ্টারে পানি দেখেছেন প্রধানমন্ত্রী: ইলিয়াসপত্নী লুনা

প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ৯:২৩
আপডেট: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ৯:২৩

 

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিনাভোটের সরকারের দলীয় নেতাকর্মীরা বন্যার্তদের পাশে নেই। আর বন্যার্ত মানুষ নয়, হেলিকপ্টারে পানি দেখেছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর উদ্বোধনে আনন্দ-ফুর্তি করার জন্য তারা ২শত কোটি টাকা ব্যয় করতে পারেন, অথচ বন্যার্তদের জন্য বরাদ্ধ দিয়েছেন মাত্র ৬০ লাখ টাকা। বিএনপি গণমানুষের দল বলেই নিজেদের সামর্থ অনুযায়ী বন্যা শুরু পর থেকে বন্যার্ত মানুষের পাশে আছেন বিএনপির নেতাকর্মীরা। দেশবাসীর যেকোনো দুর্যোগে-দুর্ভোগে বিএনপিই মানুষের পাশে দাঁড়ায়, অন্য কোনো দল নয়। সুতরাং মানুষের ম্যান্ডেট নিয়েই বিএনপি আবারও ক্ষমতায় আসবে।

তিনি বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে আমতৈল গ্রামের ঈদগাহ প্রাঙ্গনে এলাকার বন্যার্ত প্রায় ২১০০ পরিবারের সদস্যদের মাঝে রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু ও যুক্তরাজ্য প্রবাসী শুকুর আলী ওরফে নূর ইসলামের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

রামপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেরুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক বশির আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন যুবদল নেতা আফিজ আলী ও স্বাগত বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, কাওছার খান, সহ সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, তারেক আহমদ খজির, মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহীন, যুগ্মরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, গোবিন্দ মালাকার, কারিগর বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সম্পাদক হাসমত আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য আয়াজ মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান বাবুল, পৌর যুবদলের শাহ আমির উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহ লিলু, যুবদল নেতা সাইদুল ইসলাম, নাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম জুনেদ, সদস্য সচিব ফাহিম আহমদ, ছাত্রদল নেতা নামজুল ইসলাম শিমুল প্রমুখ নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম