• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

ববি হাজ্জাজ সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছে

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৩:৪২
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৩:৪২

ববি হাজ্জাজ সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছে
 
ববি হাজ্জাজসাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছে
ববি হাজ্জাজ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছে

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জোরালো উদ্যোগের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
এসব পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা চলছে।সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার কোতোয়ালি থানার মাহুতুলি রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এই কথা জানান।

এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে লার্নিং টয়েস (শিখন উপকরণ) বিতরণ করেন এবং খেলাধুলার মাধ্যমে তাদের শিখনদক্ষতা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখার পাশাপাশি প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও নেতৃত্ব আরো কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে এসব পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা চলছে।তিনি আরো জানান, দায়িত্ব পালনে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। বিদ্যমান নিয়োগবিধি ও পিএসসির প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে পরবর্তীতে সহকারী শিক্ষক নিয়োগের নতুন প্রয়োজনীয়তাও তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী বিদ্যালয় দুটিতে লার্নিং টয়েস ব্যবহার করে শিশুদের আনন্দময় ও অংশগ্রহণমূলক শিখনপদ্ধতি প্রত্যক্ষ করেন এবং প্রাথমিক স্তরের মৌলিক শিখনদক্ষতা যাচাই করেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম