• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বরিশালে বিএনপির পদযাত্রা : এক মুহূর্তের জন্য রাজপথ ছাড়ব না: সেলিমা রহমান

প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৫
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৫

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষমতা থেকে পদত্যাগ ও একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা এক মুহূর্তের জন্য রাজপথ ছেড়ে যাব না। আমাদের এই এক দফার আন্দোলন চালিয়ে যাব।’

শনিবার দুপুরে বরিশাল নগরে বিএনপির পদযাত্রা শুরুর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর রোড অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে পদযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন।

বিএনপির পদযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে – সমকাল
বেগম সেলিমা বলেন, সভা-সমাবেশ মানুষের রাজনৈতিক অধিকার। এই অধিকারে এ পর্যন্ত যতগুলো সরকার বাধা দিয়েছে তাদের কেউ টিকতে পারে নাই। আওয়ামী লীগও পারবে না।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হয়েছে। দেশব্যাপী পদযাত্রায় মানুষের জোয়ার নেমেছে। সরকারের দিন ফুরিয়ে এসেছে। এখনও যদি শুভবুদ্ধি উদয় না হয় এর চরম খেসারত দেবে সরকার।

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কাজী রওনোকুল ইসলাম টিপু, আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ, নাজিম উদ্দিন আলম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম