• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মিঠু ঢাকায় গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৬:১২
আপডেট: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৬:১২

 

বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুকে গ্রেপ্তার করেছে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্র জানায়।

বিস্ফোরক আইনে ঢাকার পল্টন থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার মাহফুজুল আলম মিঠুকে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মিঠুর গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান।

বরিশাল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ‘বুধবার দুপুরে মাহফুজুল আলম মিঠু কারাবন্দি যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে স্বাক্ষাৎ করতে ঢাকার জেলা জজ আদালত চত্ত্বরে যান। সেখান থেকে মাহফুজুল আলম মিঠুকে গ্রেপ্তার করে বিস্ফোরক আইনের মামলায় চালান দেওয়া হয়েছে।’

এদিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ দাবি করেছে, বুধবার দুপুরে মাহফুজুল আলম মিঠুকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। মাহফুজুল আলম মিঠুর বিরুদ্ধে বরিশাল মহানগরের একাধিক থানায় পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগের ৮-১০টি মামলা রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম